পদ্মার প্রবল স্রোতে নবনির্মিত তীররক্ষা বাঁধে ধস, লৌহজংয়ে ভাঙন আতঙ্কে নির্ঘুম পদ্মাপাড়ের মানুষ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাত্র দেড় মাস আগে নির্মিত পদ্মার তীররক্ষা বাঁধে হঠাৎ ধস নেমেছে। সিসি ব্লক নদীগর্ভে ডুবে যাওয়ায় শত শত পরিবার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বাঁধের এই ভঙ্গুর দশায় চরম উদ্বিগ্ন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.