নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ: গফরগাঁওয়ের ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে মিলল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বিতরণ
গফরগাঁও পৌরসভা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে। পৌরসভার অর্থায়নে উপজেলার চারটি প্রধান নারী ও সহশিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রীরা স্কুলে অবস্থানকালে সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগ ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.