মধুখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
ফরিদপুরের মধুখালী পৌরসভার বাজারে রবিবার সরকারি জায়গা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার প্রতীক দত্তের নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এতে বেশ কিছু ভবনের বারান্দা, দেয়াল ভাঙা হয় এবং গাছপালা কাটা হয়। নতুন রাস্তা তৈরির জন্য সরকারি জায়গা অবমুক্ত করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.