কলাপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু
পটুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার বিকালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দির থেকে বের করা শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিংগড়িয়া হয়ে ফিরে আসে। সব বয়সের নারী-পুরুষ এই উৎসবে অংশগ্রহণ করেন এবং ঢাকের বাদ্য ও উলুধ্বনীতে এলাকা মুখরিত হয়ে ওঠে। ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে জগন্নাথ দেব প্রতি বছর এই দিনে নগর পরিভ্রমণ করেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.