Skip to main content

Tong Cast

দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে আছে বসতবাড়ি ও সড়ক। এতে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। স্থানীয়রা জানান, অপরিকল্পিত নগরায়ণ ও খাল ভরাটের কারণে এই সমস্যা হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.