সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনী চীনের সিইটিসি ইন্টারন্যাশনালের সঙ্গে জি-টু-জি চুক্তির মাধ্যমে দেশে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। ৬০৮ কোটি টাকার প্রকল্পে প্রযুক্তি আমদানি, স্থাপনা ও হস্তান্তর অন্তর্ভুক্ত। চার বছরে ব্যয় সমন্বয় করা হবে, চলতি বাজেটের বাইরে অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে না। এই কারখানা দেশের ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াবে এবং আমদানিনির্ভরতা কমাতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *