সূচক পতনের আধা ঘণ্টায় লেনদেন ৫৪ কোটি টাকা
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু থেকেই সূচক পতনের মধ্য দিয়ে চলছে। সকাল সাড়ে ১০টায় সাধারণ সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৪,৯২১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই-৩০ ও শরিয়াহ সূচকও কমেছে। ৫৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৩,৮৭১ পয়েন্টে পৌঁছায়, ৮৫ লাখ টাকার লেনদেন হয়।