১২ ধরনের কেবলস্ বাজারে আনল আকিজবশির গ্রুপ
আকিজবশির গ্রুপের প্রিমিয়াম ব্র্যান্ড ‘আকিজবশির কেব্লস’ আধুনিক প্রযুক্তিতে তৈরি ১২ ধরনের নতুন ইলেকট্রিক্যাল কেবল ও ওয়্যার বাজারে এনেছে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের বিদ্যুৎ চাহিদা পূরণে এসব কেবল নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে। এলএসজেডএইচ ও ফায়ার সার্ভাইভাল কেব্লসহ আন্তর্জাতিক মানসম্পন্ন এই পণ্যগুলো দেশের প্রিমিয়াম কেবল বাজারে নতুন আস্থা ও মানদণ্ড স্থাপন করবে।